মাধ্যমিক ইতিহাস সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) – MCQ, SAQ,সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর madhyamik history chapter 2 sanskar boishishtya o parjalochona question answer

১। ভারতের প্রথম সংবাদপত্র হল—
(ক) বেঙ্গল গেজেট
(খ) সমাচার দর্পণ
(গ) বামাবোধিনী
(ঘ) হিন্দু প্যাট্রিয়ট
উত্তর: (ক) বেঙ্গল গেজেট

২। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি ছিল—
(ক) সাপ্তাহিক পত্রিকা
(খ) পাক্ষিক পত্রিকা
(গ) মাসিক পত্রিকা
(ঘ) দৈনিক পত্রিকা
উত্তর: (গ) মাসিক পত্রিকা

৩। ভারতের প্রথম জাতীয় পত্রিকাটি হল—
(ক) হিন্দু প্যাট্রিয়ট
(খ) সোমপ্রকাশ
(গ) সমাচার দর্পণ
(ঘ) বেঙ্গল গেজেট
উত্তর: (ক) হিন্দু প্যাট্রিয়ট

৪। ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র-প্রকাশক ছিলেন—
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
(গ) অক্ষয়কুমার দত্ত
(ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
উত্তর: (খ) গঙ্গাকিশোর ভট্টাচার্য

৫। ‘সোমপ্রকাশ’ নামক সংবাদপত্র প্রথম প্রকাশিত হয়—
(ক) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬৪ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৮৫৮ খ্রিস্টাব্দে

৬। ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন—
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) রাধাকান্ত দেব
(গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

৭। হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়—
(ক) ১৭৮০ খ্রিস্টাব্দে
(খ) ১৭৮২ খ্রিস্টাব্দে
(গ) ১৭৮৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৮৬ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৭৮০ খ্রিস্টাব্দে

৮। প্রথম বাংলা সাময়িক পত্রিকার নাম হল—
(ক) বেঙ্গল গেজেট
(খ) সংবাদ কৌমুদী
(গ) দিগদর্শন
(ঘ) প্রভাকর
উত্তর: (গ) দিগদর্শন

৯। ‘দিগদর্শন’ প্রকাশ করেন—
(ক) তারাচাঁদ দত্ত
(খ) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
(গ) কালীপ্রসাদ ঘোষ
(ঘ) জে মার্শম্যান
উত্তর: (ঘ) জে মার্শম্যান

১০। ‘বামাবোধিনী পত্রিকা’ প্রকাশিত হয়—
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬১ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬৪ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৮৬৩ খ্রিস্টাব্দে

১১। ‘বামাবোধিনী পত্রিকা’র সম্পাদক ছিলেন—
(ক) উমেশচন্দ্র দত্ত
(খ) শিশির কুমার ঘোষ
(গ) কুমুদচন্দ্র মজুমদার
(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
উত্তর: (ক) উমেশচন্দ্র দত্ত

১২। ‘বামাবোধিনী পত্রিকা’ ছিল—
(ক) দৈনিক পত্রিকা
(খ) সাপ্তাহিক পত্রিকা
(গ) মাসিক পত্রিকা
(ঘ) ত্রৈমাসিক পত্রিকা
উত্তর: (গ) মাসিক পত্রিকা

১৩। বামাবোধিনী পত্রিকার প্রধান উদ্দেশ্য ছিল—
(ক) জাতীয়তাবাদের প্রসার সাধন
(খ) নারীদের শিক্ষাদান
(গ) ব্রিটিশ বিরোধিতা
(ঘ) নারী শিক্ষার বিরোধিতা
উত্তর: (খ) নারীদের শিক্ষাদান

১৪। যে পত্রিকাটি শিক্ষাক্ষেত্রে নারীদের অগ্রগতি ঘটাতে সাহায্য করেছিল সেটি হল—
(ক) হিন্দু প্যাট্রিয়ট
(খ) তত্ত্ববোধিনী
(গ) বামাবোধিনী পত্রিকা
(ঘ) গ্রামবার্তা প্রকাশিকা
উত্তর: (গ) বামাবোধিনী পত্রিকা

১৫। ‘হুতোম প্যাঁচার নকশা’ প্রথম প্রকাশিত হয়—
(ক) ১৮৫১ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬২ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৮৬১ খ্রিস্টাব্দে

১৬। ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থটি রচনা করেন—
(ক) কৃশদাস পাল
(খ) কালীপ্রসন্ন সিংহ
(গ) দীনবন্ধু মিত্র
(ঘ) রাধাকান্ত দেব
উত্তর: (খ) কালীপ্রসন্ন সিংহ

১৭। ‘হুতোম প্যাঁচার নকশা’-র প্রতিপাদ্য বিষয় হল—
(ক) ইংরেজদের দুর্নীতি
(খ) কলকাতার নাগরিক জীবন
(গ) কলকাতার জমিদার পরিবার
(ঘ) নারী সমস্যা
উত্তর: (খ) কলকাতার নাগরিক জীবন

১৮। ‘হুতোম প্যাঁচা’ যার ছদ্মনাম ছিল—
(ক) বলাইচাঁদ মুখোপাধ্যায়
(খ) কালীপ্রসন্ন সিংহ
(গ) শিবনাথ শাস্ত্রী
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (খ) কালীপ্রসন্ন সিংহ

১৯। ‘তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন—
(ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(খ) অক্ষয়কুমার দত্ত
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) রামগোপাল ঘোষ
উত্তর: (খ) অক্ষয়কুমার দত্ত

২০। ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা প্রকাশিত হয়—
(ক) ১৮৫৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৪ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৮৫৩ খ্রিস্টাব্দে

২১। ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
(ক) রসিককৃষ্ণ মল্লিক
(খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(গ) গিরিশচন্দ্র ঘোষ
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: (গ) গিরিশচন্দ্র ঘোষ

২২। ‘নীলদর্পণ’ নাটকটির রচয়িতা হলেন—
(ক) দীনবন্ধু মিত্র
(খ) মধুসূদন দত্ত
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(ঘ) এদের কেউ নন
উত্তর: (ক) দীনবন্ধু মিত্র

২৩। ‘নীলদর্পণ’ ছিল নীলচাষের বিরুদ্ধে একটি—
(ক) কাব্য
(খ) প্রবন্ধ
(গ) উপন্যাস
(ঘ) নাটক
উত্তর: (ঘ) নাটক

২৪। ‘নীলদর্পণ’ নাটকটির ইংরেজি অনুবাদ করেন—
(ক) দীনবন্ধু মিত্র
(খ) জেমস লং
(গ) মধুসূদন দত্ত
(ঘ) হরিশচন্দ্র মুখার্জি
উত্তর: (গ) মধুসূদন দত্ত

বিভাগ-খ : অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকা কোনটি?
উত্তর: বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকা ‘সমাচার দর্পণ’।

২। বাংলা গেজেট কী জন্য বিখ্যাত?
উত্তর: গঙ্গাকিশোর ভট্টাচার্যের সম্পাদনায় এটি ছিল বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র।

৩। ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক ছিলেন।

৪। ‘সমাচার চন্দ্রিকা’ কাদের মুখপত্র ছিল?
উত্তর: ‘সমাচার চন্দ্রিকা’ রক্ষণশীল হিন্দুদের মুখপত্র ছিল।

৫। ‘বামাবোধিনী পত্রিকা’ কবে প্রকাশিত হয়?
উত্তর: ‘বামাবোধিনী পত্রিকা’ প্রকাশিত হয় ১৮৬৩ খ্রিস্টাব্দে।

৬। ‘বামাবোধিনী পত্রিকা’র প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর: বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত।

৭। বামাবোধিনী সভা কে গঠন করেছিলেন?
উত্তর: উমেশচন্দ্র দত্ত (১৮৬৩ খ্রি.) বামাবোধিনী সভা গঠন করেন।

৮। উনিশ শতকে নারীজাতির বন্দনা করেছিল এমন একটি পত্রিকার নাম লেখো।
উত্তর: উনিশ শতকে ‘বামাবোধিনী পত্রিকায়’ নারীজাতির বন্দনা করা হয়েছিল।

৯। ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার একজন উল্লেখযোগ্য সম্পাদকের নাম লেখো।
উত্তর: হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার একজন সম্পাদক হলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়।

১০। ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর: হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ।

১১। ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ১৮৫৩ খ্রিস্টাব্দের ৬ জানুয়ারি ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

১২। ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রধান উদ্দেশ্য কী ছিল?
উত্তর: ভারতের প্রচলিত সামাজিক ও রাজনৈতিক ত্রুটিবিচ্যুতিগুলি জনসাধারণের কাছে তুলে ধরে জাতীয়তাবাদী ধারণা প্রচার করাই ছিল ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রধান উদ্দেশ্য।

১৩। ‘হুতোম প্যাঁচার নকশা’ কে রচনা করেছিলেন?
উত্তর: ‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতা কালীপ্রসন্ন সিংহ।

১৪। ‘হুতোম প্যাঁচার নকশা’ থেকে আমরা কলকাতার কোন্‌ নব্য সম্প্রদায়কে দেখতে পাই?
উত্তর: ‘হুতোম প্যাঁচার নকশা’ থেকে কলকাতার বাবু সম্প্রদায়কে দেখতে পাই।

১৫। ‘নীলদর্পণ’ নাটকটির রচয়িতা কে?
উত্তর: ‘নীলদর্পণ’ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র।

১৬। দীনবন্ধু মিত্র কে ছিলেন?
উত্তর: দীনবন্ধু মিত্র ছিলেন একজন নাট্যকার এবং তাঁর রচিত একটি বিখ্যাত নাটক হল ‘নীলদর্পণ’।

১৭। ‘নীলদর্পণ’ নাটকটি কোন্‌ প্রেক্ষাপটে রচিত?
উত্তর: ১৮৫৯-৬০-এর নীল বিদ্রোহের প্রেক্ষাপটে ‘নীলদর্পণ’ নাটকটি রচিত।

১৮। ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন? কে এটি প্রকাশ করেন?
উত্তর: ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত এবং এটি প্রকাশ করেন পাদরি লং সাহেব।

১৯। ‘নীলদর্পণ’ নাটকটি কবে প্রকাশিত হয়?
উত্তর: ১৮৬০ খ্রিস্টাব্দে ‘নীলদর্পণ’ নাটকটি প্রকাশিত হয়।

২০। ‘গ্রামবার্তা-প্রকাশিকা’র প্রতিষ্ঠাতা সম্পাদক কে?
উত্তর: ‘গ্রামবার্তা-প্রকাশিকা’র প্রতিষ্ঠাতা সম্পাদক কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার।

২১। কোন পত্রিকাকে ‘গ্রামীণ সংবাদপত্রের জনক’ বলা হয়?
উত্তর: ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়।

২২। ১৮৮৪ খ্রিস্টাব্দে ‘গ্রামবার্তা প্রকাশিকা’ বন্ধ হয়ে যায় কেন?
উত্তর: গ্রামবার্তার সম্পাদক হরিনাথের প্রবল আর্থিক ঋণ ও তার বার্ধক্যের কারণে ১৮৮৪ খ্রিস্টাব্দে ‘গ্রামবার্তা প্রকাশিকা’ বন্ধ হয়ে যায়।

২৩। কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে এদেশের শিক্ষা খাতে এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়?
উত্তর: ১৮১৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের মাধ্যমে এদেশের শিক্ষা খাতে এক লক্ষ টাকা বরাদ্দ হয়।

২৪। লর্ড মেকলে কে ছিলেন?
উত্তর: লর্ড মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড বেন্টিঙ্কের আইন পরিষদের সদস্য।

২৫। কলকাতায় সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮২৪ খ্রিস্টাব্দে।

২৬। ভারতে কবে পাশ্চাত্য শিক্ষার নীতি প্রবর্তিত হয়?
উত্তর: ১৮৩৫ খ্রিস্টাব্দের ৭ মার্চ ভারতে পাশ্চাত্য শিক্ষার নীতি প্রবর্তিত হয়।

২৭। চার্লস উড কে ছিলেন?
উত্তর: চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি এবং উডের ডেসপ্যাচ-এর প্রণেতা।

২৮। উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়?
উত্তর: উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় ১৮৫৪ খ্রিস্টাব্দে।

২৯। চার্লস উডের সুপারিশ মেনে করে সরকারি শিক্ষা দপ্তর খোলা হয়?
উত্তর: উডের সুপারিশ অনুযায়ী সরকারি শিক্ষা দপ্তর খোলা হয় ১৮৫৫ খ্রিস্টাব্দে।

৩০। হান্টার কমিশন কবে নিযুক্ত হয়?
উত্তর: হান্টার কমিশন নিযুক্ত হয় ১৮৮২ খ্রিস্টাব্দে।

৩১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন সংস্কৃত পণ্ডিত এবং সংস্কৃত কলেজের অধ্যক্ষ।

৩২। ‘বর্ণপরিচয়’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘বর্ণপরিচয়’ গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা।

৩৩। ‘কথামালা’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘কথামালা’ গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা।

৩৪। মেদিনীপুরে ভগবতী বিদ্যালয় (১৮৯০ খ্রি.) কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: মেদিনীপুরে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৩৫। কেশবচন্দ্র সেন, মেরি কার্পেন্টার কবে ‘নর্মাল স্কুল’ প্রতিষ্ঠা করেন?
উত্তর: কেশবচন্দ্র সেন, মেরি কার্পেন্টার ‘নর্মাল স্কুল’ প্রতিষ্ঠা করেন ১৮৭২ খ্রিস্টাব্দে।

৩৬। কবে ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠিত হয় ১৮১৯ খ্রিস্টাব্দে।

৩৭। উনিশ শতকে বাংলায় নারীশিক্ষা বিষয়ে অগ্রণী দুজন ব্যক্তির নাম লেখো।
উত্তর: উনিশ শতকের বাংলায় নারীশিক্ষা বিষয়ে অগ্রণী দুজন হলেন রাধাকান্ত দেব ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৩৮। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮১৭ খ্রিস্টাব্দে।

৩৯। হিন্দু কলেজ প্রতিষ্ঠাতাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: হিন্দু কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন স্যার হাইড ইস্ট, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, রাধাকান্ত দেব প্রমুখ।

৪০। হিন্দু কলেজ পরবর্তীকালে কী নামে পরিচিত হয়?
উত্তর: হিন্দু কলেজ পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত হয়।

৪১। হিন্দু কলেজের বর্তমান নাম কী?
উত্তর: হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।

৪২। ‘ভারতের প্রথম আধুনিক মানুষ’ নামে কে পরিচিত?
উত্তর: ‘ভারতের প্রথম আধুনিক মানুষ’ নামে পরিচিত রাজা রামমোহন রায়।

৪৩। রাধাকান্ত দেব কে?
উত্তর: উনিশ শতকের কলকাতার রক্ষণশীল হিন্দু সমাজের নেতা ছিলেন রাধাকান্ত দেব।

৪৪। ‘শব্দকল্পদ্রুম’ বইটার লেখক কে?
উত্তর: ‘শব্দকল্পদ্রুম’ বইটার লেখক রাধাকান্ত দেব।

৪৫। ডেভিড হেয়ার কে ছিলেন?
উত্তর: উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ক্ষেত্রে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন ডেভিড হেয়ার।

৪৬। ‘ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ‘ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’-এর প্রতিষ্ঠাতা হলেন ডেভিড হেয়ার।