মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় ‘ইতিহাসের ধারণা’ – MCQ, SAQ,সংক্ষিপ্ত ও বড় প্রশ্নের উত্তর

১। ইতিহাস হল—
(ক) অতীতের বাস্তবতার অনুসন্ধান
(খ) বর্তমানের বাস্তবতার অনুসন্ধান
(গ) ভবিষ্যৎ-বিশ্লেষণ
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) অতীতের বাস্তবতার অনুসন্ধান

২। ইতিহাস চর্চাকারী ব্যক্তি যে নামে পরিচিত, তা হল—
(ক) ঐতিহাসিক
(খ) প্রত্নতাত্ত্বিক
(গ) নৃতত্ত্ববিদ
(ঘ) ভূ-তত্ত্ববিদ
উত্তর: (ক) ঐতিহাসিক

৩। ‘ইতিহাসের জনক’ নামে পরিচিত হলেন—
(ক) হেরোডোটাস
(খ) থুকিডিডিস
(গ) জোনাথন
(ঘ) ট্যাসিটাস ফ্ল্যাভিয়াস
উত্তর: (ক) হেরোডোটাস

৪। ‘হিস্টোরিয়া’ (Historia) নামক শব্দ থেকে ‘হিস্ট্রি’ (History) কথার উদ্ভব, শব্দটি হল—
(ক) ইংরেজি শব্দ
(খ) জার্মান শব্দ
(গ) গ্রিক শব্দ
(ঘ) স্প্যানীয় শব্দ
উত্তর: (গ) গ্রিক শব্দ

৫। পেশাদারি ইতিহাস রচনা শুরু করেন—
(ক) লিওপোল্ড র‍্যাঙ্কে
(খ) মার্ক ব্লখ
(গ) জুর্গেন কোকার
(ঘ) লুসিয়েন ফেবর
উত্তর: (ক) লিওপোল্ড র‍্যাঙ্কে

৬। ঐতিহাসিক তথ্য বলতে বোঝায়—
(ক) অতীত ঘটনা
(খ) সমসাময়িক ঘটনা
(গ) ঐতিহাসিক গল্প-কথা
(ঘ) অতীতের নথিবদ্ধ তথ্য
উত্তর: (ঘ) অতীতের নথিবদ্ধ তথ্য

৭। ঐতিহাসিক তথ্যের ব্যাখ্যা বা বিশ্লেষণ নির্ভরকারী একটি গুরুত্বপূর্ণ উপাদান হল—
(ক) তথ্যের ব্যবহারকারী
(খ) পাঠকদের মানসিকতা
(গ) উপাদানের প্রাচুর্য
(ঘ) উপাদানের দুষ্প্রাপ্যতা
উত্তর: (ক) তথ্যের ব্যবহারকারী

৮। “ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন”— এই মতামতটি কার?
(ক) থুকিডিডিস
(খ) লর্ড অ্যাক্টন
(গ) এডমন্ড বার্ক
(ঘ) ই. এইচ. কার
উত্তর: (ঘ) ই. এইচ. কার

৯। “তথ্য অনুসন্ধানের আগে ঐতিহাসিককে অনুধাবন করুন”— এই মন্তব্যটি কার?
(ক) ডব্লু. হান্টার
(খ) জি. এম. ট্রেভেলিয়ান
(গ) জে. বি. বিউরি
(ঘ) লর্ড অ্যাক্টন
উত্তর: (খ) জি. এম. ট্রেভেলিয়ান

১০। “যে ইতিহাস আমরা পড়ি তা তথ্যের উপর প্রতিষ্ঠিত হলেও তা সঠিকভাবে তথ্যাভিত্তিক নয়, বরং এক সারি স্বীকৃত অভিমত”—এ কথা কে বলেছেন?
(ক) লর্ড অ্যাক্টন
(খ) লিওপোল্ড র‍্যাঙ্কে
(গ) জি. ব্যারাক
(ঘ) ই. এইচ. কার
উত্তর: (গ) জি. ব্যারাক

১১। ‘আ্যানালস’ পত্রিকা গোষ্ঠী গড়ে উঠেছিল?
(ক) ফ্রান্সে
(খ) ইংল্যান্ডে
(গ) রাশিয়াতে
(ঘ) জার্মানিতে
উত্তর: (ক) ফ্রান্সে

১২। আ্যানালস পত্রিকার মূল উদ্দেশ্য ছিল—
(ক) আঞ্চলিক ইতিহাস
(খ) সামরিক ইতিহাস
(গ) লোকসংস্কৃতি
(ঘ) সামাজিক ইতিহাস
উত্তর: (ঘ) সামাজিক ইতিহাস

১৩। ‘দ্য আ্যানালস’ পত্রিকাটি প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন—
(ক) কীথ টমাস
(খ) লুসিয়েন ফেবর
(গ) মার্ক অ্যাটনি
(ঘ) যদুনাথ সরকার
উত্তর: (খ) লুসিয়েন ফেবর

১৪। রণজিৎ গুহ হলেন—
(ক) সাম্রাজ্যবাদী ঐতিহাসিক
(খ) জাতীয়তাবাদী ঐতিহাসিক
(গ) নিম্নবর্গীয় ঐতিহাসিক
(ঘ) মার্কসবাদী ঐতিহাসিক
উত্তর: (গ) নিম্নবর্গীয় ঐতিহাসিক

১৫। ভারতের প্রথম ইতিহাস গ্রন্থটি হল—
(ক) অর্থশাস্ত্র
(খ) রামচরিতমানস
(গ) রাজতরঙ্গিণী
(ঘ) বাবরনামা
উত্তর: (গ) রাজতরঙ্গিণী

১৬। ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চার প্রবক্তা হলেন—
(ক) রণজিৎ গুহ
(খ) সি. এম. যোশী
(গ) এ. এল. রাউজ
(ঘ) দাদাভাই নৌরজী
উত্তর: (ক) রণজিৎ গুহ

১৭। যারা নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু—
(ক) বুদ্ধিজীবী
(খ) ভদ্রলোক
(গ) সাধারণ মানুষ
(ঘ) চাকরিজীবী
উত্তর: (গ) সাধারণ মানুষ

১৮। নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয়—
(ক) ১৯৪০-এর দশকে
(খ) ১৯৫০-এর দশকে
(গ) ১৯৬০-এর দশকে
(ঘ) ১৯৯০-এর দশকে
উত্তর: (গ) ১৯৬০-এর দশকে

১৯। নতুন সামাজিক ইতিহাসচর্চার মুখপত্র হল—
(ক) সোশ্যাল সায়েন্স হিস্ট্রি
(খ) সোশ্যাল হিস্ট্রি
(গ) সোসাইটি ফর হিস্ট্রি
(ঘ) দ্য ক্লিওপেট্রা
উত্তর: (ক) সোশ্যাল সায়েন্স হিস্ট্রি

২০। ইউরোপে ক্রীড়া ইতিহাসের চর্চা শুরু হয়েছিল—
(ক) ১৯২০-এর দশকে
(খ) ১৯৩০-এর দশকে
(গ) ১৯৬০-এর দশকে
(ঘ) ১৯৭০-এর দশকে
উত্তর: (ঘ) ১৯৭০-এর দশকে

২১। ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল—
(ক) জার্মানিতে
(খ) অস্ট্রেলিয়াতে
(গ) ওয়েস্ট ইন্ডিজে
(ঘ) ইংল্যান্ডে
উত্তর: (ঘ) ইংল্যান্ডে

২২। ক্রিকেটের নিয়ম প্রথম রচিত হয়—
(ক) ১৭৪০ খ্রিস্টাব্দে
(খ) ১৭৪৪ খ্রিস্টাব্দে
(গ) ১৭৭৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯০ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৭৪৪ খ্রিস্টাব্দে

২৩। ভারতে ক্রিকেট খেলার সূচনা হয়—
(ক) ১৭১৫ খ্রিস্টাব্দে
(খ) ১৭২০ খ্রিস্টাব্দে
(গ) ১৭২১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭২২ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৭২১ খ্রিস্টাব্দে

২৪। ‘ক্যালকাটা ক্রিকেট ক্লাব’ প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৭৫০ খ্রিস্টাব্দে
(খ) ১৭৬০ খ্রিস্টাব্দে
(গ) ১৭৭০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯২ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৭৯২ খ্রিস্টাব্দে

২৫। ভারতের পারসি ক্রিকেট দল প্রথম ইংল্যান্ড সফরে গিয়েছিল—
(ক) ১৮৫০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮৬ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৮৮৬ খ্রিস্টাব্দে

২৬। আধুনিক হকি খেলার সূচনা হয়—
(ক) ভারতে
(খ) পাকিস্তানে
(গ) ইংল্যান্ডে
(ঘ) ফ্রান্সে
উত্তর: (গ) ইংল্যান্ডে

২৭। ভারতে প্রথম হকি ক্লাব (১৮৮৫-১৮৮৬ খ্রিস্টাব্দে) প্রতিষ্ঠিত হয়—
(ক) কলকাতায়
(খ) বোম্বাই-এ
(গ) মাদ্রাজ-এ
(ঘ) গোয়া-তে
উত্তর: (ক) কলকাতায়

২৮। ভারত অলিম্পিক গেমস-এ প্রথমবার হকি প্রতিযোগিতায় যোগ দেয়—
(ক) ১৯২০ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩২ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯২৮ খ্রিস্টাব্দে

২৯। ভারতের প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার ছিলেন—
(ক) দলীপ সিংজি
(খ) রণজিৎ সিংহ
(গ) রণজিৎ সিংজি
(ঘ) সি. কে. নাইডু
উত্তর: (গ) রণজিৎ সিংজি

৩০। ১৯১১ খ্রিস্টাব্দে আই. এফ. এ শিল্ড বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন—
(ক) গোষ্ঠ পাল
(খ) শিবদাস ভাদুড়ী
(গ) চুনি গোস্বামী
(ঘ) শৈলেন মান্না
উত্তর: (খ) শিবদাস ভাদুড়ী

2.SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১। ‘ইতিহাসের জনক’ নামে পরিচিত কে?
উত্তর: গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ‘ইতিহাসের জনক’ নামে পরিচিত।

২। কে ‘বিশ্লেষণসম্মত ইতিহাসচর্চার জনক’ নামে পরিচিত?
উত্তর: গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস বিজ্ঞানসম্মত ইতিহাসচর্চার ‘জনক’ নামে পরিচিত।

৩। ‘নিউ সায়েন্স’ (১৭২৫ খ্রি.) গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ইতালীয় চিন্তাবিদ ভিকো ‘নিউ সায়েন্স’ গ্রন্থটির রচয়িতা।

৪। কে ইতিহাসচর্চায় পেশাদারির সূচনা করেন?
উত্তর: লিওপোল্ড ভন র‍্যাঙ্কে ইতিহাসচর্চায় পেশাদারির সূচনা করেন।

৫। ‘দ্য আ্যানালস’ নামক পত্রিকা কবে প্রকাশিত হয়?
উত্তর: ‘দ্য আ্যানালস’ নামক পত্রিকাটি প্রকাশিত হয় ১৯২৯ খ্রিস্টাব্দে।

৬। ‘দ্য আ্যানালস’ (১৯২৯ খ্রি.) পত্রিকাটি কে প্রকাশ করেন?
উত্তর: মার্ক ব্লখ ও লুসিয়েন ফেবর নামক দুই ইতিহাসবিদ ‘দ্য আ্যানালস’ পত্রিকাটি প্রকাশ করেন।

৭। ‘হিস্ট্রি ফ্রম বিলো’ (History from Below) প্রবন্ধটি কে প্রকাশ করেন?
উত্তর: ব্রিটিশ ঐতিহাসিক ই. পি. টমসন ‘হিস্ট্রি ফ্রম বিলো’ প্রবন্ধটি প্রকাশ করেন।

৮। বিশ শতকের কোন সময় থেকে নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয়?
উত্তর: ১৯৬০-এর দশক থেকে নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয়।

৯। আর জি কলিংউড লিখিত গ্রন্থের নাম কী?
উত্তর: কলিংউড রচিত গ্রন্থটির নাম The Idea of History।

১০। নতুন সামাজিক ইতিহাসচর্চার প্রতিষ্ঠান ‘দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন’ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: নতুন সামাজিক ইতিহাসচর্চার প্রতিষ্ঠান ‘দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ খ্রিস্টাব্দে।

১১। দুজন নিম্নবর্গীয় (সাবঅল্টার্ন) ঐতিহাসিকের নাম লেখো।
উত্তর: রণজিৎ গুহ, গৌতম ভদ্র দুজন নিম্নবর্গীয় ঐতিহাসিক।

১২। ইউরোপে খেলার ইতিহাসের চর্চা কখন শুরু হয়?
উত্তর: ইউরোপে খেলার ইতিহাসের চর্চা শুরু হয় ১৯৭০ খ্রিস্টাব্দে।

১৩। কবে ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি প্রতিষ্ঠিত হয় ১৯৮২ খ্রিস্টাব্দে।

১৪। কবে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয়?
উত্তর: ১৭২১ খ্রিস্টাব্দে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয়।

১৫। খেলাধুলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এমন দুজন ভারতীয় ঐতিহাসিকের নাম লেখো।
উত্তর: খেলাধুলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এমন দুজন ভারতীয় ঐতিহাসিকের নাম হল বোরিয়া মজুমদার ও রামচন্দ্র গুহ।

১৬। কবে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৭৯২ খ্রিস্টাব্দে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়।

১৭। কোন খেলা ‘খেলার রাজা’ নামে পরিচিত?
উত্তর: ক্রিকেট ‘খেলার রাজা’ নামে পরিচিত।

১৮। ক্রিকেট ইতিহাস চর্চাকারী একজন গবেষকের নাম লেখো।
উত্তর: ক্রিকেট ইতিহাস চর্চাকারী একজন গবেষক হলেন বোরিয়া মজুমদার।

১৯। সিংজি ক্রিকেটারদের নাম লেখো।
উত্তর: সিংজি ক্রিকেটার হলেন রণজিৎ সিংজি এবং দলীপ সিংজি।

২০। রণজিৎ সিংজির নামে দুটি স্মারক কর্মসূচির নাম কী কী?
উত্তর: রণজিৎ সিংজির নামে দুটি স্মারক কর্মসূচি হল রঞ্জি ট্রফি এবং রঞ্জি স্টেডিয়াম।

২১। ১৯৩২ খ্রিস্টাব্দে ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফর বাধা পায় কেন?
উত্তর: ১৯৩২ খ্রিস্টাব্দে গান্ধিজির আইন অমান্য আন্দোলনের সময় আয়োজিত এই সফর থেকে কয়েকজন নির্বাচিত খেলোয়াড় গান্ধিজির আবেদনে সাড়া দিয়ে নিজেদের নাম প্রত্যাহার করে নিলে ভারতীয় দলের ইংল্যান্ড সফর বাধা পায়।

২২। পরাধীন ভারতের জাতীয় ফুটবল ক্লাবের নাম কী?
উত্তর: পরাধীন ভারতের জাতীয় ফুটবল ক্লাবের নাম মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব।

২৩। ‘বাংলায় ইস্টবেঙ্গল ক্লাব’ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ‘বাংলায় ইস্টবেঙ্গল ক্লাব’ প্রতিষ্ঠিত হয় ১৯২০ খ্রিস্টাব্দে।

২৪। কবে, কার নেতৃত্বে মোহনবাগান দল ইংরেজদের পরাজিত করে?
উত্তর: ১৯১১ খ্রিস্টাব্দে শিবদাস ভাদুড়ীর নেতৃত্বে মোহনবাগান দল ইংরেজদের পরাজিত করে।

২৫। মোহনবাগান দল কোন খেলায় ইংল্যান্ডের কোন দলকে পরাজিত করে?
উত্তর: ১৯১১ খ্রিস্টাব্দের আই. এফ. এ শিল্ড খেলায় মোহনবাগান ইংল্যান্ডের ইস্ট ইয়র্ক দলকে পরাজিত করে।

২৬। ১৯১১ খ্রিস্টাব্দের ফুটবল খেলায় দুজন বাঙালি ফুটবলারের নাম লেখো।
উত্তর: ১৯১১ খ্রিস্টাব্দের ফুটবল খেলায় দুজন বাঙালি ফুটবলার ছিলেন শিবদাস ভাদুড়ী ও গোষ্ঠ পাল।

২৭। ১৯১১ খ্রিস্টাব্দের শিল্ড বিজয়ের ঘটনার অন্যতম বৈশিষ্ট্য কী ছিল?
উত্তর: প্রখ্যাত খেলায়, ইংরেজরা যেখানে পায়ে বুট জুতো পরে খেলতে নেমেছিল, সেখানে বাঙালিরা খেলেছিল খালি পায়ে।

২৮। আধুনিক ইতিহাসচর্চায় ভারতীয় ক্রিকেট ও ফুটবল খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: ইংরেজ-প্রাধান্য খর্ব করে ভারতীয়রা এই দুটি খেলায় ইংরেজদের বিরুদ্ধে সফলভাবে মোকাবিলা করায় ভারতীয় জাতীয়তাবাদ উদ্বুদ্ধ হয়েছিল বলে আধুনিক ভারতের ইতিহাসচর্চায় ভারতীয় ক্রিকেট ও ফুটবলের ইতিহাস গুরুত্বপূর্ণ।

২৯। ভারতের খাদ্য তালিকায় পর্তুগিজদের দুটি সংযোজন কী কী?
উত্তর: ভারতের খাদ্যতালিকায় পর্তুগিজদের দুটি সংযোজন হল আলু ও কাঁচালঙ্কা।

৩০। বাঙালিদের প্রধান খাদ্য কী কী?
উত্তর: বাঙালিদের প্রধান খাদ্য ভাত ও মাছ।

৩১। খাদ্যাভ্যাস সম্পর্কিত ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষকের নাম লেখো।
উত্তর: খাদ্যাভ্যাস সম্পর্কিত ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষক কে. টি. আচার্য।

৩২। শিল্পচর্চার ইতিহাসের সঙ্গে যুক্ত একজন গবেষক ও তাঁর গবেষণাগ্রন্থের নাম লেখো।
উত্তর: শিল্পচর্চার ইতিহাসের সঙ্গে যুক্ত একজন গবেষক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর রচিত গ্রন্থ ‘বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’।

৩৩। বাংলা সংগীতের দুটি ধারার নাম উল্লেখ করো।
উত্তর: বাংলা সংগীতের উল্লেখযোগ্য ধারাগুলির মধ্যে রয়েছে বাউল/কীর্তন/ভাটিয়ালি এবং সর্বোপরি রবীন্দ্র সংগীত।

৩৪। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কাদের গান বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল?
উত্তর: বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর/রজনীকান্ত সেন/চারণ কবি মুকুন্দ দাস প্রমুখের গান বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল।

৩৫। জাতীয়তাবাদী আন্দোলনের সময় রচিত দুটি স্বদেশি সংগীতের উদাহরণ দাও।
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলার জল …’ এবং অতুলপ্রসাদ সেনের ‘ওঠো গো ভারতলক্ষ্মী’।

৩৬। ‘কথাকলি’ ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী?
উত্তর: ‘কথাকলি’ ভারতের কেরল রাজ্যের নৃত্যশৈলী।

৩৭। ভারতীয় নৃত্যশিল্পের দুটি ধারার নাম লেখো।
উত্তর: ভারতীয় নৃত্যশিল্পের দুটি ধারা হল কথাকলি এবং ভারতনাট্যম।

৩৮। মূল ধারার বাইরে দুটি ভারতীয় নৃত্যকলার নাম উল্লেখ করো।
উত্তর: মূল ধারার বাইরে দুটি ভারতীয় নৃত্যকলা হল রবীন্দ্র নৃত্য এবং উদয়শঙ্কর প্রবর্তিত নৃত্যধারা।

৩৯। যাত্রা ও নাটকের মধ্যে মূল পার্থক্য কোথায়?
উত্তর: যাত্রা ও নাটকের মধ্যে যে মূল পার্থক্য লক্ষ করা যায়, তা হল— (১) যাত্রায় যে অতিনাটকীয়তা আছে, নাটকে তা নেই; (২) যাত্রার যে স্থানে সংগীত বা বাদ্যযন্ত্রের অনুষঙ্গ বেশি থাকে, নাটকে তা থাকে না।

৪০। কবে, কোন বিদেশি নাট্যকার ভারতে নাট্যচর্চা শুরু করেন?
উত্তর: ১৭৯৫ সালে রুশ নাট্যকার গেরাসিম লেবেদেফ ভারতে নাট্যচর্চা শুরু করেন।