মাধ্যমিক ইতিহাস (তৃতীয় অধ্যায়) প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর-Class 10 madhyamik history chapter 3 question answer

১। ‘বিপ্লব’ কথার অর্থ হল—
(ক) পরিবর্তন
(খ) ধীর পরিবর্তন
(গ) আমূল পরিবর্তন
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) আমূল পরিবর্তন

২। ‘আরণ্যক’ আদিবাসীদের বিদ্রোহকে ‘অশান্ত অরণ্য জীবন’ বলেছেন—
(ক) দীপেশ চক্রবর্তী
(খ) জ্ঞান পাণ্ডে
(গ) রামচন্দ্র গুহ
(ঘ) গৌতম ভদ্র
উত্তর: (গ) রামচন্দ্র গুহ

৩। ভারতবর্ষের বনজ সম্পদের ওপর ব্রিটিশদের নজর পড়ে—
(ক) ১৮০২ খ্রিস্টাব্দে
(খ) ১৮০৪ খ্রিস্টাব্দে
(গ) ১৮০৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮০৮ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৮০৬ খ্রিস্টাব্দে

৪। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন—
(ক) ১৭৯১ খ্রিস্টাব্দে
(খ) ১৭৯৩ খ্রিস্টাব্দে
(গ) ১৭৯৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯৭ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৭৯৩ খ্রিস্টাব্দে

৫। ব্রিটিশ সরকার ‘অরণ্য আইন’ জারি করে—
(ক) ১৮৬১ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬৭ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

৬। প্রথম ‘ভারতীয় অরণ্য আইন’ পাশ হয়—
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৯ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

৭। ১৮৬৫ সালের অরণ্য আইনকে জোরদার করা হয়—
(ক) ১৮৭২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৪ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

৮। ব্রিটিশ কর্তৃক অরণ্যের ওপর সরকারি নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন—
(ক) ১৮৬১ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

৯। ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়—
(ক) দুটি স্তরে
(খ) তিনটি স্তরে
(গ) চারটি স্তরে
(ঘ) পাঁচটি স্তরে
উত্তর: (খ) তিনটি স্তরে

১০। ‘সংরক্ষিত’ বনভূমি ছিল—
(ক) সরকারের অধীনে
(খ) উপজাতিদের অধীনে
(গ) ব্যবসায়ীদের অধীনে
(ঘ) প্রহরীদের অধীনে
উত্তর: (ক) সরকারের অধীনে

১১। ১৯০০ খ্রিস্টাব্দের মধ্যে সরকারের অধীনে চলে আসে বনভূমির—
(ক) ২০ শতাংশ
(খ) ৪০ শতাংশ
(গ) ৬০ শতাংশ
(ঘ) ৮০ শতাংশ
উত্তর: (ক) ২০ শতাংশ

১২। ব্রিটিশ সরকার কাকে প্রথম ভারতের অরণ্য অঞ্চল পরিচালনার জন্য নিযুক্ত করেন?
(ক) জর্জ এভারেস্ট
(খ) ডেট্রিক ব্র্যান্ডিস
(গ) ডব্লিউ হান্টার
(ঘ) জেমস ক্লার্ক
উত্তর: (খ) ডেট্রিক ব্র্যান্ডিস

১৩। চুয়াড়রা মূলত বাস করত বাংলার—
(ক) মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়
(খ) দিনাজপুর জেলায়
(গ) মালদহ জেলায়
(ঘ) নদিয়া জেলার জঙ্গলমহলে
উত্তর: (ক) মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়

১৪। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলায় প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল—
(ক) কোল বিদ্রোহ
(খ) ভিল বিদ্রোহ
(গ) রংপুর বিদ্রোহ
(ঘ) চুয়াড় বিদ্রোহ
উত্তর: (ঘ) চুয়াড় বিদ্রোহ

১৫। দুর্জন সিং ছিলেন—
(ক) কোল বিদ্রোহের নেতা
(খ) সাঁওতাল বিদ্রোহের নেতা
(গ) মুন্ডা বিদ্রোহের নেতা
(ঘ) চুয়াড় বিদ্রোহের নেতা
উত্তর: (ঘ) চুয়াড় বিদ্রোহের নেতা

১৬। পাইকের কাজ করার বিনিময়ে চুয়াড়রা যে জমি ভোগ করত তার নাম—
(ক) খাস জমি
(খ) তালুক জমি
(গ) নিলামি জমি
(ঘ) পাইকান জমি
উত্তর: (ঘ) পাইকান জমি

১৭। চুয়াড় বিদ্রোহ ক’টি ভাগে বিভক্ত ছিল?
(ক) ২টি ভাগে
(খ) ৪টি ভাগে
(গ) ৬টি ভাগে
(ঘ) ৭টি ভাগে
উত্তর: (ক) ২টি ভাগে

১৮। চুয়াড় বিদ্রোহের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়—
(ক) ১৭৬৬–৬৭ খ্রিস্টাব্দে
(খ) ১৭৬৭–৬৮ খ্রিস্টাব্দে
(গ) ১৭৬৮–৬৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৬৯–৭০ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৭৬৬–৬৭ খ্রিস্টাব্দে

১৯। দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহ চলেছিল—
(ক) ২ বছর ধরে
(খ) ৩ বছর ধরে
(গ) ৫ বছর ধরে
(ঘ) ৬ বছর ধরে
উত্তর: (ক) ২ বছর ধরে

২০। ধাদকান শ্যামগঞ্জু ছিলেন—
(ক) মুন্ডা বিদ্রোহের নেতা
(খ) সাঁওতাল বিদ্রোহের নেতা
(গ) চুয়াড় বিদ্রোহের নেতা
(ঘ) নীল বিদ্রোহের নেতা
উত্তর: (গ) চুয়াড় বিদ্রোহের নেতা

২১। রানি শিরোমণি ছিলেন—
(ক) মেদিনীপুর জেলার রানি
(খ) নলহাটির রানি
(গ) সুবর্ণগড়ের রানি
(ঘ) কর্ণগড়ের রানি
উত্তর: (ক) মেদিনীপুর জেলার রানি

২২। ‘পাইক’ সৈনিক গোষ্ঠী যে বিদ্রোহে যুক্ত ছিল—
(ক) চুয়াড় বিদ্রোহে
(খ) কোল বিদ্রোহে
(গ) সাঁওতাল বিদ্রোহে
(ঘ) মুন্ডা বিদ্রোহে
উত্তর: (ক) চুয়াড় বিদ্রোহে

২৩। মেদিনীপুরের চুয়াড় অধ্যুষিত অঞ্চলকে বলা হত—
(ক) চুয়াড়মহল
(খ) খাসমহল
(গ) জলমহল
(ঘ) জঙ্গলমহল
উত্তর: (ঘ) জঙ্গলমহল

১। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকা কোনটি?
উত্তর: বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকা ‘সমাচার দর্পণ’।

২। ‘বাংলাল গেজেট’ কী জন্য বিখ্যাত?
উত্তর: গঙ্গাকিশোর ভট্টাচার্যের সম্পাদনায় এটি ছিল বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র।

৩। ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক ছিলেন।

৪। ‘সমাচার চন্দ্রিকা’ কাদের মুখপত্র ছিল?
উত্তর: ‘সমাচার চন্দ্রিকা’ রক্ষণশীল হিন্দুদের মুখপত্র ছিল।

৫। ‘বামাবোধিনী পত্রিকা’ কবে প্রকাশিত হয়?
উত্তর: ‘বামাবোধিনী পত্রিকা’ প্রকাশিত হয় ১৮৬৩ খ্রিস্টাব্দে।

৬। ‘বামাবোধিনী পত্রিকা’র প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর: বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত।

৭। বামাবোধিনী সভা কে গঠন করেছিলেন?
উত্তর: উমেশচন্দ্র দত্ত (১৮৬৩ খ্রি.) বামাবোধিনী সভা গঠন করেন।

৮। উনিশ শতকে নারীবাদী বন্দনা করেছিল এমন একটি পত্রিকার নাম লেখো।
উত্তর: উনিশ শতকে ‘বামাবোধিনী পত্রিকায়’ নারীবাদী বন্দনা করা হয়েছিল।

৯। ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার একজন উল্লেখযোগ্য সম্পাদকের নাম লেখো।
উত্তর: ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার একজন সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়।

১০। ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর: হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ।

১১। হরিশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন?
উত্তর: হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক।

১২। ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ১৮৫৩ খ্রিস্টাব্দের ৬ জানুয়ারি ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

১৩। ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রধান উদ্দেশ্য কী ছিল?
উত্তর: ভারতের প্রচলিত সামাজিক ও রাজনৈতিক কুসংস্কারগুলি জনসাধারণের কাছে তুলে ধরে জাতীয়তাবাদী ধারণা প্রচার করাই ছিল ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রধান উদ্দেশ্য।

১৪। ‘হুতোম প্যাঁচার নকশা’ কে রচনা করেছিলেন?
উত্তর: ‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতা কালীপ্রসন্ন সিংহ।

১৫। ‘হুতোম প্যাঁচার নকশা’ থেকে আমরা কলকাতার কোন নব সম্প্রদায়কে দেখতে পাই?
উত্তর: ‘হুতোম প্যাঁচার নকশা’ থেকে কলকাতার বাবু সম্প্রদায়কে দেখতে পাই।

১৬। ‘নীলদর্পণ’ নাটকের রচয়িতা কে?
উত্তর: ‘নীলদর্পণ’ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র।

১৭। দীনবন্ধু মিত্র কে ছিলেন?
উত্তর: দীনবন্ধু মিত্র ছিলেন একজন নাট্যকার এবং তাঁর রচিত একটি বিখ্যাত নাটক হল ‘নীলদর্পণ’।

১৮। ‘নীলদর্পণ’ নাটকটি কোন প্রেক্ষাপটে রচিত?
উত্তর: ১৮৫৯–৬০-এর নীল বিদ্রোহের প্রেক্ষাপটে ‘নীলদর্পণ’ নাটকটি রচিত।

১৯। ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন? কে এটি প্রকাশ করেন?
উত্তর: ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত এবং এটি প্রকাশ করেন পাদরি লং সাহেব।

২০। ‘নীলদর্পণ’ নাটকটি কবে প্রকাশিত হয়?
উত্তর: ১৮৬০ খ্রিস্টাব্দে ‘নীলদর্পণ’ নাটকটি প্রকাশিত হয়।

২১। ‘গ্রামবার্তা-প্রকাশিকা’-র প্রতিষ্ঠাতা সম্পাদক কে?
উত্তর: ‘গ্রামবার্তা-প্রকাশিকা’র প্রতিষ্ঠাতা সম্পাদক কাংগাল হরিনাথ বা হরিনাথ মজুমদার।

২২। কোন পত্রিকাকে ‘গ্রামীণ সংবাদপত্রের জনক’ বলা হয়?
উত্তর: ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়।

২৩। ১৮৮৪ খ্রিস্টাব্দে ‘গ্রামবার্তা প্রকাশিকা’ বন্ধ হয়ে যায় কেন?
উত্তর: গ্রামবার্তার সম্পাদক হরিনাথের প্রবল আর্থিক ঋণ ও তার বার্ধক্যের কারণে ১৮৮৪ খ্রিস্টাব্দে ‘গ্রামবার্তা প্রকাশিকা’ বন্ধ হয়ে যায়।

২৪। কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে দেশের শিক্ষা খাতে এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়?
উত্তর: ১৮১৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের মাধ্যমে দেশের শিক্ষা খাতে এক লক্ষ টাকা বরাদ্দ হয়।

২৫। লর্ড মেকলে কে ছিলেন?
উত্তর: লর্ড মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড বেন্টিঙ্কের আইন পরিষদের সদস্য।

২৬। কলকাতায় সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮২৪ খ্রিস্টাব্দে।

২৭। ভারতে কবে পাশ্চাত্য শিক্ষার নীতি প্রবর্তিত হয়?
উত্তর: ১৮৩৫ খ্রিস্টাব্দের ৭ মার্চ ভারতে পাশ্চাত্য শিক্ষার নীতি প্রবর্তিত হয়।

২৮। চার্লস উড কে ছিলেন?
উত্তর: চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি এবং উডের ডেসপ্যাচ-এর প্রণেতা।

২৯। ‘উডের ডেসপ্যাচ’ কবে প্রকাশিত হয়?
উত্তর: উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় ১৮৫৪ খ্রিস্টাব্দে।

৩০। চার্লস উডের সুপারিশ মেনে করে সরকারি শিক্ষা দপ্তর খোলা হয়?
উত্তর: উডের সুপারিশ অনুযায়ী সরকারি শিক্ষা দপ্তর খোলা হয় ১৮৫৫ খ্রিস্টাব্দে।

৩১। হান্টার কমিশন কবে নিযুক্ত হয়?
উত্তর: হান্টার কমিশন নিযুক্ত হয় ১৮৮২ খ্রিস্টাব্দে।

৩২। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন সংস্কৃত পণ্ডিত এবং সংস্কৃত কলেজের অধ্যক্ষ।

৩৩। ‘বর্ণপরিচয়’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘বর্ণপরিচয়’ গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা।

৩৪। ‘কথামালা’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘কথামালা’ গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা।

৩৫। মেদিনীপুরে ভগবতী বিদ্যালয় (১৮৯০ খ্রি.) কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: মেদিনীপুরে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৩৬। কেশবচন্দ্র সেন, মেরি কার্পেন্টার করে ‘নর্মাল স্কুল’ প্রতিষ্ঠা করেন?
উত্তর: কেশবচন্দ্র সেন, মেরি কার্পেন্টার ‘নর্মাল স্কুল’ প্রতিষ্ঠা করেন ১৮৭৫ খ্রিস্টাব্দে।

৩৭। কবে কলকাতা ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠিত হয়?
উত্তর: কলকাতা ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠিত হয় ১৮১৯ খ্রিস্টাব্দে।

৩৮। উনিশ শতকে বাংলায় নারীশিক্ষা বিষয়ে অগ্রণী দুজন ব্যক্তির নাম লেখো।
উত্তর: উনিশ শতকের বাংলায় নারীশিক্ষা বিষয়ে অগ্রণী দুজন হলেন রাধাকান্ত দেব ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৩৯। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮১৭ খ্রিস্টাব্দে।

৪০। হিন্দু কলেজ প্রতিষ্ঠাতাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: হিন্দু কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন স্যার হাইড ইস্ট, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, রাধাকান্ত দেব প্রমুখ।

৪১। হিন্দু কলেজ পরবর্তীকালে কী নামে পরিচিত হয়?
উত্তর: হিন্দু কলেজ পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত হয়।

৪২। হিন্দু কলেজের বর্তমান নাম কী?
উত্তর: হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।

৪৩। ‘ভারতের প্রথম আধুনিক মানুষ’ নামে কে পরিচিত?
উত্তর: ভারতের প্রথম আধুনিক মানুষ নামে পরিচিত রাজা রামমোহন রায়।

৪৪। রাধাকান্ত দেব কে?
উত্তর: উনিশ শতকের কলকাতার রক্ষণশীল হিন্দু সমাজের নেতা ছিলেন রাধাকান্ত দেব।

৪৫। ‘শব্দকল্পদ্রুম’ বইটির লেখক কে?
উত্তর: ‘শব্দকল্পদ্রুম’ বইটির লেখক রাধাকান্ত দেব।

৪৬। ডেভিড হেয়ার কে ছিলেন?
উত্তর: উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ক্ষেত্রে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন ডেভিড হেয়ার।

৪৭। কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: কলকাতা স্কুল বুক সোসাইটি-এর প্রতিষ্ঠাতা হলেন ডেভিড হেয়ার।