Class 10 মাধ্যমিক ইতিহাস – সংঘব্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর

Class 10 Madhyamik History Chapter 4 sanghoboddhotar-gorar-kotha Question and Answer

১। সিপাহি বিদ্রোহের প্রথম ঘটনাস্থল ছিল—
(ক) মিরাট
(খ) ব্যারাকপুর
(গ) ঝাঁসি
(ঘ) কানপুর
উত্তর: (খ) ব্যারাকপুর

২। ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ মার্চ ব্যারাকপুর সেনানিবাসে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন—
(ক) কুনওয়ার সিং
(খ) মঙ্গল পাণ্ডে
(গ) লরেন্স
(ঘ) নানাসাহেব
উত্তর: (খ) মঙ্গল পাণ্ডে

৩। সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন—
(ক) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
(খ) লর্ড এডিনবরা
(গ) লর্ড ডালহৌসি
(ঘ) লর্ড ক্যানিং
উত্তর: (ঘ) লর্ড ক্যানিং

৪। ১৮৫৭-এর মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট ছিলেন—
(ক) দ্বিতীয় বাহাদুর শাহ
(খ) দ্বিতীয় আকবর শাহ
(গ) দ্বিতীয় আলমগির
(ঘ) দ্বিতীয় শাহ আলম
উত্তর: (ক) দ্বিতীয় বাহাদুর শাহ

৫। ‘পেশোয়া’ পদ লুপ্ত করেন গভর্নর জেনারেল—
(ক) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
(খ) লর্ড অকল্যান্ড
(গ) লর্ড ডালহৌসি
(ঘ) লর্ড ক্যানিং
উত্তর: (গ) লর্ড ডালহৌসি

৬। সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ নামে পরিচিত—
(ক) কুনওয়ার সিং
(খ) মঙ্গল পাণ্ডে
(গ) নানাসাহেব
(ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ
উত্তর: (খ) মঙ্গল পাণ্ডে

৭। নানাসাহেব কার পোষ্যপুত্র ছিলেন?
(ক) দ্বিতীয় বাজিরাও
(খ) বালাজি বিশ্বনাথ
(গ) প্রথম বাজিরাও
(ঘ) রঘুজি ভোঁসলে
উত্তর: (ক) দ্বিতীয় বাজিরাও

৮। ভারতে সিপাহি বিদ্রোহকালে নারী হয়েও পুরুষের বেশে লড়াই করেছিলেন যিনি, তিনি হলেন—
(ক) অযোধ্যার বেগম সাহেবা
(খ) জিনাতমহল
(গ) রানি লক্ষ্মীবাই
(ঘ) দেবী চৌধুরানি
উত্তর: (গ) রানি লক্ষ্মীবাই

৯। দিল্লির শেষ মোগল সম্রাট ছিলেন—
(ক) মোহম্মদ শাহ
(খ) দ্বিতীয় শাহ আলম
(গ) প্রথম বাহাদুর শাহ
(ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ
উত্তর: (ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ

১০। মহাবিদ্রোহের সর্বভারতীয় নেতা ছিলেন—
(ক) প্রথম বাহাদুর শাহ
(খ) দ্বিতীয় বাহাদুর শাহ
(গ) নানাসাহেব
(ঘ) তাতিয়া টোপি
উত্তর: (খ) দ্বিতীয় বাহাদুর শাহ

১১। তাতিয়া টোপি ছিলেন—
(ক) মারাঠা ব্রাহ্মণ
(খ) বাঙালি ব্রাহ্মণ
(গ) গুজরাটি ব্রাহ্মণ
(ঘ) তামিল ব্রাহ্মণ
উত্তর: (ক) মারাঠা ব্রাহ্মণ

১২। ঝাঁসির রানির বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন—
(ক) স্যার হিউরোজ
(খ) স্যার হ্যাভলক
(গ) আর্ল স্ট্যানলি
(ঘ) এফ উইলিয়ামস
উত্তর: (ক) স্যার হিউরোজ

১৩। নানাসাহেবের বিশ্বস্ত অনুচর ছিলেন—
(ক) তাতিয়া টোপি
(খ) কুনওয়ার সিং
(গ) লক্ষ্মীবাই
(ঘ) আহমদুল্লাহ
উত্তর: (ক) তাতিয়া টোপি

১৪। মহাবিদ্রোহের সময় বিদ্রোহী সেনারা ‘ভারতের হিন্দুস্থানের সম্রাট’ বলে মেনে নিয়েছিলেন—
(ক) দ্বিতীয় বাহাদুর শাহকে
(খ) প্রথম বাহাদুর শাহকে
(গ) প্রথম শাহ আলমকে
(ঘ) দ্বিতীয় শাহ আলমকে
উত্তর: (ক) দ্বিতীয় বাহাদুর শাহকে

১৫। বেগম হজরত মহল ছিলেন—
(ক) হায়দ্রাবাদের বেগম
(খ) দ্বিতীয় বাহাদুর শাহের বেগম
(গ) ঢাকার বেগম
(ঘ) অযোধ্যার বেগম
উত্তর: (ঘ) অযোধ্যার বেগম

১৬। মহাবিদ্রোহের সময়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?
(ক) গ্ল্যাডস্টোন
(খ) ভিসকাউন্ট ডিজরেইলি
(গ) ভিসকাউন্ট পামারস্টোন
(ঘ) কার্জন
উত্তর: (গ) ভিসকাউন্ট পামারস্টোন

১৭। প্রথম ভারত সচিব কে ছিলেন?
(ক) টমাস মেকলে
(খ) জেমস প্রিন্সেপ
(গ) আর্ল স্ট্যানলি
(ঘ) আলেকজান্ডার ডাফ
উত্তর: (গ) আর্ল স্ট্যানলি

১৮। মহাবিদ্রোহকে প্রথম ‘জাতীয় বিদ্রোহ’ বলে অভিহিত করেন—
(ক) গ্ল্যাডস্টোন
(খ) বেঞ্জামিন ডিজরেইলি
(গ) উইনস্টন চার্চিল
(ঘ) নেভিল চেম্বারলেন
উত্তর: (খ) বেঞ্জামিন ডিজরেইলি

১৯। মহাবিদ্রোহকে প্রথম ‘সিপাহি বিদ্রোহ’ বলে অভিহিত করেন—
(ক) আর্ল স্ট্যানলি
(খ) এডউইন মন্টেগু
(গ) লর্ড চেমসফোর্ড
(ঘ) লর্ড ক্যানিং
উত্তর: (ক) আর্ল স্ট্যানলি

২০। মহাবিদ্রোহকে ‘সিপাহি বিদ্রোহ’ বলে অভিহিত করেছেন এমন একজন ইংরেজ লেখকের নাম—
(ক) জন কে
(খ) ভিনসেন্ট স্মিথ
(গ) এডমন্ড বার্ক
(ঘ) কেড নয়
উত্তর: (ক) জন কে

২১। মীরাটে বিদ্রোহ শুরু হয়—
(ক) মার্চ, ১৮৫৭
(খ) সেপ্টেম্বর, ১৮৫৭
(গ) মে, ১৮৫৭
(ঘ) অক্টোবর, ১৮৫৭
উত্তর: (খ) সেপ্টেম্বর, ১৮৫৭

২২। মহাবিদ্রোহকে ‘সিপাহি বিদ্রোহ’ বলে প্রথম অভিহিত করেন এমন একজন বাঙালি বুদ্ধিজীবীর নাম—
(ক) কিশোরীচাঁদ মিত্র
(খ) রমেশচন্দ্র মজুমদার
(গ) ড. শশীভূষণ চৌধুরী
(ঘ) হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়
উত্তর: (ক) কিশোরীচাঁদ মিত্র

২৩। মহাবিদ্রোহকে ‘জাতীয় বিদ্রোহ’ বলে অভিহিত করেছেন এমন একজন ভারতীয় ঐতিহাসিকের নাম—
(ক) তারাচাঁদ
(খ) দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়
(গ) শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়
(ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
উত্তর: (ক) তারাচাঁদ

২৪। মহাবিদ্রোহকে ‘সামন্ত বিদ্রোহ’ বলেছেন—
(ক) বিপান চন্দ্র
(খ) ইরফান হাবিব
(গ) রোমিলা থাপার
(ঘ) রজনীপাম দত্ত
উত্তর: (ঘ) রজনীপাম দত্ত

২৫। কার্ল মার্কসের মতে, ১৮৫৭-এর মহাবিদ্রোহ ছিল—
(ক) সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া
(খ) জাতীয় বিদ্রোহ
(গ) প্রথম স্বাধীনতা যুদ্ধ
(ঘ) সিপাহি বিদ্রোহ
উত্তর: (খ) জাতীয় বিদ্রোহ

২৬। কোন ইংরেজ ঐতিহাসিক ১৮৫৭-এর বিদ্রোহকে নানা বিদ্রোহের সমাহার মনে করেন?
(ক) চার্লস রেকস
(খ) জন কে
(গ) ম্যালেসন
(ঘ) এরিক স্টোকস
উত্তর: (ঘ) এরিক স্টোকস

২৭। ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ’ বলেছিলেন—
(ক) সুভাষচন্দ্র বসু
(খ) জওহরলাল নেহরু
(গ) বি ডি সাভারকার
(ঘ) রাসবিহারী বসু
উত্তর: (ক) সুভাষচন্দ্র বসু

২৮। ‘বিদ্রোহে বাঙালি’ গ্রন্থটি রচনা করেন—
(ক) দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়
(খ) তলমিজ খালদুন
(গ) পি সি যোশী
(ঘ) চার্লস রেকস
উত্তর: (ক) দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়

২৯। ডক্টর সুরেন্দ্রনাথ সেন রচিত ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ সম্পর্কিত বইটির নাম—
(ক) দ্য রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন
(খ) এইট ফিফটি সেভেন
(গ) দ্য সিপয় মিউটিনি
(ঘ) রিবেলিয়ন অফ এইটিন ফিফটি সেভেন
উত্তর: (ক) দ্য রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন

৩০। কলকাতার কোন সমিতি বিদ্রোহে রাজ আনুগত্য জানায়?
(ক) ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন
(খ) ইন্ডিয়া লীগ
(গ) তত্ত্ববোধিনী সভা
(ঘ) ভারতসভা
উত্তর: (ক) ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন

৩১। অধিকাংশ ইংরেজ ঐতিহাসিকদের মতে, ১৮৫৭-এর মহাবিদ্রোহ হল—
(ক) জাতীয় বিদ্রোহ
(খ) সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া
(গ) সিপাহি বিদ্রোহ
(ঘ) কৃষক বিদ্রোহ
উত্তর: (গ) সিপাহি বিদ্রোহ

৩২। ‘মহারানির ঘোষণাপত্র’ জারি হয় ১৮৫৮ খ্রিস্টাব্দের—
(ক) ১ নভেম্বর
(খ) ১২ অক্টোবর
(গ) ৩১ নভেম্বর
(ঘ) ১২ নভেম্বর
উত্তর: (ক) ১ নভেম্বর

৩৩। মহারানির ঘোষণাপত্রটি (এলাহাবাদে) ঘোষণা করেন—
(ক) লর্ড ডালহৌসি
(খ) লর্ড ক্যানিং
(গ) লর্ড এলগিন
(ঘ) রবার্ট নেপিয়ার
উত্তর: (খ) লর্ড ক্যানিং

৩৪। মহারানির ঘোষণাপত্র (১৮৫৮) অনুযায়ী ভারতের ‘রাজ প্রতিনিধি’ হিসেবে প্রথম নিযুক্ত হন—
(ক) লর্ড ডালহৌসি
(খ) লর্ড ক্যানিং
(গ) লর্ড বেন্টিঙ্ক
(ঘ) লর্ড মাউন্টব্যাটেন
উত্তর: (খ) লর্ড ক্যানিং

৩৫। ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়—
(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

৩৬। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন—
(ক) লর্ড এলগিন
(খ) স্যার রবার্ট নেপিয়ার
(গ) লর্ড ক্যানিং
(ঘ) লর্ড মাউন্টব্যাটেন
উত্তর: (গ) লর্ড ক্যানিং

৩৭। যে ঘটনার পর ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে সেটি হল—
(ক) সিপাহি বিদ্রোহ
(খ) সাঁওতাল বিদ্রোহ
(গ) ওয়াহাবি আন্দোলন
(ঘ) ফরাজি আন্দোলন
উত্তর: (ক) সিপাহি বিদ্রোহ

১। ‘সিপাহি বিদ্রোহ’ কথাটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: ‘সিপাহি বিদ্রোহ’ কথাটি প্রথম ব্যবহার করেন ভারত সচিব আর্ল স্ট্যানলি।

২। সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।

৩। সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন?
উত্তর: সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ মঙ্গল পান্ডে।

৪। প্রথম কোথায় সিপাহি বিদ্রোহ আত্মপ্রকাশ করে?
উত্তর: সিপাহি বিদ্রোহ প্রথম আত্মপ্রকাশ করে ব্যারাকপুরে।

৫। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।

৬। কাকে বিদ্রোহীরা ‘হিন্দুস্থানের সম্রাট’ বলে ঘোষণা করে?
উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহকে বিদ্রোহীরা ‘হিন্দুস্থানের সম্রাট’ বলে ঘোষণা করে।

৭। ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন?
উত্তর: ভারতের শেষ মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।

৮। কে প্রথম সিপাহি বিদ্রোহ শুরু করে?
উত্তর: মঙ্গল পাণ্ডে প্রথম সিপাহি বিদ্রোহ শুরু করে।

৯। সিপাহি বিদ্রোহে অংশগ্রহণ করার অপরাধে দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়?
উত্তর: সিপাহি বিদ্রোহে অংশগ্রহণ করার অপরাধে দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়।

১০। নির্বাসনকালে দ্বিতীয় বাহাদুর শাহের বয়স কত ছিল?
উত্তর: নির্বাসনকালে দ্বিতীয় বাহাদুর শাহের বয়স ছিল ৮২ বছর।

১১। মোগল সম্রাট বাহাদুর শাহ কোথায় শেষ নিশ্বাস ত্যাগ করেন?
উত্তর: মোগল সম্রাট বাহাদুর শাহ রেঙ্গুনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১২। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করেন?
উত্তর: ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে বিনায়ক দামোদর সাভারকার ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করেন।

১৩। কার্ল মার্কস ১৮৫৭-র বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে কী বলেছিলেন?
উত্তর: কার্ল মার্কস ১৮৫৭-র বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে বলেছিলেন এটি ছিল জাতীয় বিদ্রোহ।

১৪। “মহাবিদ্রোহ ছিল ক্ষয়িষ্ণু অভিজাত তন্ত্র ও মৃতপ্রায় সামন্তশ্রেণির মৃত্যুকালীন আর্তনাদ”—উক্তিটি কার?
উত্তর: উক্তিটি ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার-এর।

১৫। মহাবিদ্রোহের একজন নেতার নাম লেখো।
উত্তর: মহাবিদ্রোহের একজন নেতার নাম তাতিয়া টোপি।

১৬। মহাবিদ্রোহ দমন করেছিল এমন একজন ব্রিটিশ সেনাপতির নাম লেখো।
উত্তর: মহাবিদ্রোহ দমন করেছিল এমন একজন ব্রিটিশ সেনাপতি হলেন হ্যাভলক।

১৭। ‘বিদ্রোহে বাঙালি’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘বিদ্রোহে বাঙালি’ গ্রন্থটি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা।

১৮। মহারানির ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়?
উত্তর: মহারানির ঘোষণাপত্র প্রকাশিত হয় ১ নভেম্বর ১৮৫৮ খ্রিস্টাব্দে।

১৯। মহারানির ঘোষণাপত্রটি ভারতের কোথায় ঘোষিত হয়?
উত্তর: মহারানির ঘোষণাপত্রটি ভারতের এলাহাবাদে ঘোষিত হয়।

২০। মহারানির ঘোষণাপত্রটি এলাহাবাদে কে পাঠ করেন?
উত্তর: মহারানির ঘোষণাপত্রটি এলাহাবাদে পাঠ করেন লর্ড ক্যানিং।

২১। কত খ্রিস্টাব্দে কোম্পানির শাসনের অবসান ঘটে?
উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দে কোম্পানির শাসনের অবসান ঘটে।

২২। কোন আইন বলে কোম্পানির শাসনের অবসান ঘটে?
উত্তর: An Act for the Better Government of India 1858 আইন বলে কোম্পানির শাসনের অবসান ঘটে।

২৩। মহারানির ঘোষণাপত্রকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর: মহারানির ঘোষণাপত্রকে ভারতীয় জনগণের ‘ম্যাগনা কার্টা’ হিসেবে অভিহিত করা হয়।

২৪। ‘ভাইসরয়’ কথার অর্থ কী?
উত্তর: ‘ভাইসরয়’ কথার অর্থ রাজপ্রতিনিধি।

২৫। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উত্তর: ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং।

২৬। কবে বোর্ড অফ কন্ট্রোলের অবসান ঘটে?
উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের অবসান ঘটে।

২৭। ভারতে ভাইসরয়ের শাসন কবে থেকে শুরু হয়?
উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দ থেকে ভারতে ভাইসরয়ের শাসন শুরু হয়।

২৮। ভারত সচিবের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ভারত সচিবের সদর দপ্তর ছিল লন্ডনে।

২৯। ভারত সচিবের দপ্তরের নাম কী ছিল?
উত্তর: ভারত সচিবের দপ্তরের নাম ছিল ইন্ডিয়া হাউস।

৩০। ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ভারতের আকাশ থেকে মেঘ দূর করেছিল—এ কথা কে বলেছেন?
উত্তর: ঐতিহাসিক স্যার লেপেল গ্রিফিন-এর।

৩২। মহাবিদ্রোহের পর ভারতের গভর্নর জেনারেলকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর: মহাবিদ্রোহের পর ভারতের গভর্নর জেনারেলকে ভাইসরয় নামে অভিহিত করা হয়।

৩৩। কে মহারানির ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পা বলেছেন?
উত্তর: ঐতিহাসিক বিপান চন্দ্র মহারানির ঘোষণাপত্রকে ‘রাজনৈতিক ধাপ্পা’ বলেছেন।

৩৪। মহাবিদ্রোহের বিরোধিতা করেছিলেন এমন কয়েকজন বাঙালির নাম লেখো।
উত্তর: মহাবিদ্রোহের বিরোধিতা করেছিলেন এমন বাঙালির নাম হল রাধাকান্ত দেব, প্রসন্নকুমার সিংহ, ঈশ্বর গুপ্ত, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।

৩৫। বিদেশের ঠাকুরের সঙ্গে স্বদেশের কুকুরের তুলনা করেছেন কে?
উত্তর: কবি ঈশ্বর গুপ্ত বিদেশের ঠাকুরের সঙ্গে স্বদেশের কুকুরের তুলনা করেছেন।

৩৬। মহাবিদ্রোহকে সমর্থনকারী একজন বাঙালি বুদ্ধিজীবীর নাম লেখো।
উত্তর: মহাবিদ্রোহকে সমর্থনকারী একজন বাঙালি বুদ্ধিজীবী হলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়।

৩৭। আধুনিক ভারতের জাতীয়তাবাদের ‘জনক’ কাকে বলা হয়?
উত্তর: রাজা রামমোহন রায়কে ‘আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক’ বলা হয়।

৩৮। উনবিংশ শতককে কে সভাসমিতির যুগ বলেছেন?
উত্তর: ঐতিহাসিক ড. অনিল শীল উনবিংশ শতককে সভাসমিতির যুগ বলেছেন।

৩৯। বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে গড়ে ওঠে?
উত্তর: ১৮৩৬ খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা গড়ে ওঠে।

৪০। জমিদার সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: জমিদার সভা প্রতিষ্ঠিত হয় ১৮৩৮ খ্রিস্টাব্দে।

৪১। জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব।

৪২। জমিদার সভার যুগ্ম সম্পাদক কে ছিলেন?
উত্তর: জমিদার সভার যুগ্ম সম্পাদক ছিলেন প্রসন্নকুমার ঠাকুর এবং ডব্লিউ সি হ্যারি।

৪৩। জমিদার সভাকে “ভারতের স্বাধীনতার অগ্রদূত” বলে কে অভিহিত করেন?
উত্তর: জমিদার সভাকে “ভারতের স্বাধীনতার অগ্রদূত” বলে অভিহিত করেন রাজেন্দ্রলাল মিত্র।

৪৪। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি (১৮৩৯ খ্রিস্টাব্দ) কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: উইলিয়াম অ্যাডামস্‌ ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি (১৮৩৯ খ্রিস্টাব্দ) প্রতিষ্ঠা করেন।

৪৫। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন-এর সম্পাদক ও সভাপতি কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন-এর সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং সম্পাদক ছিলেন দ্বারকানাথ ঠাকুর।

৪৬। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন-এর মুখপত্র ছিল কোন্টি?
উত্তর: ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন-এর মুখপত্র ছিল ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা।

৪৭। “সংবাদ ভাস্কর”-এর সম্পাদক কে ছিলেন?
উত্তর: “সংবাদ ভাস্কর”-এর সম্পাদক ছিলেন গৌরীশংকর তর্কবাগীশ।

৪৮। কত খ্রিস্টাব্দে ‘ইন্ডিয়ান লিগ’ গঠিত হয়?
উত্তর: ১৮৭৫ খ্রিস্টাব্দে ‘ইন্ডিয়ান লিগ’ গঠিত হয়।

৪৯। ভারতসভার প্রাণপুরুষ কে ছিলেন?
উত্তর: ভারতসভার প্রাণপুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

৫০। ভারতসভা প্রতিষ্ঠায় সুরেন্দ্রনাথের মুখ্য সহযোগী কে ছিলেন?
উত্তর: আনন্দমোহন বসু সুরেন্দ্রনাথের মুখ্য সহযোগী ছিলেন।

৫১। কত খ্রিস্টাব্দে ভারতসভা প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ভারতসভা প্রতিষ্ঠিত হয় ১৮৭৬ খ্রিস্টাব্দে (২৬ জুলাই)।

৫২। ‘A Nation in Making’ (নির্মীয়মান জাতি) গ্রন্থখানি কার লেখা?
উত্তর: ‘A Nation in Making’ (নির্মীয়মান জাতি) গ্রন্থখানি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-এর লেখা।

৫৩। ভারতসভার উদ্যোগে জাতীয় সম্মেলন কবে আয়োজন করা হয়েছিল?
উত্তর: ১৮৮৩ খ্রিস্টাব্দে ভারতসভার উদ্যোগে জাতীয় সম্মেলন আয়োজন করা হয়েছিল।

৫৪। কলকাতায় অনুষ্ঠিত জাতীয় সম্মেলনের সভাপতিত্ব কে করেন?
উত্তর: কলকাতায় অনুষ্ঠিত জাতীয় সম্মেলনের সভাপতিত্ব করেন রামতনু লাহিড়ি।

৫৫। কলকাতায় অনুষ্ঠিত জাতীয় সম্মেলনের সভাপতিত্ব কে করেন?
উত্তর: কলকাতায় অনুষ্ঠিত জাতীয় সম্মেলনের সভাপতিত্ব করেন রামতনু লাহিড়ি।

৫৬। কোন্ রাজনৈতিক সংস্থা ইলবার্ট বিলের সমর্থনে আন্দোলন করেছিল?
উত্তর: ভারতসভা ইলবার্ট বিলের সমর্থনে আন্দোলন করেছিল।